কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চেয়েছে জামায়াত

সংবাদ সম্মেলন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চেয়েছে জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে দলটি।

রোববার (২৭ এপ্রিল) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এদিন রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির নায়েবে আমির।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, তার ওপরই আস্থা রাখবে জামায়াত। এ ছাড়া আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নকে পরিদর্শক দল পাঠানোর কথা বলা হয়েছে।

তাহের বলেন, দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ইউরোপে প্রচুর পরিমাণে গার্মেন্টস পণ্য যায়। আমরা তাদের গার্মেন্টস শিল্পের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করে দেব। সেখানে তারা আরও বেশি বিনিয়োগ করবে।

তিনি বলেন, জামায়াত সব সময় নারীদের অধিকার, জঙ্গিবাদ দমনে কী করবে, এ প্রশ্নের সম্মুখীন হয়। আমরা এ বিষয়গুলো নিয়ে আশ্বস্ত করেছি।

নারী সংস্কার কমিশনের সদস্যদের শ্রমিক স্বীকৃতির বিষয়ে বলেছি, এটি নারীদের জন্য চরম অপমানজনক। এ ছাড়া নারীদের অংশগ্রহণ জামায়াতে ৪৩ শতাংশ, যা অন্য সবার চেয়ে বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X