কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোট দিতেই মানুষ হাসিনাকে বিতাড়িত করেছে : আমিনুল হক

জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা
জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্যই ৫ আগস্ট স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের মানুষ ভোট দেওয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শাহ আলী থানা বনাম হাতিরঝিল থানার মধ্যকার ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ দেশের মানুষ নির্বাচন চায় না। এমন বক্তব্যের সমালোচনা করে আমিনুল হক বলেন, এ দেশের মানুষ নির্বাচন চায় না, এটা ড. মুহাম্মদ ইউনূসের অভিমত হতে পারে; কিন্তু সারা দেশের সাধারণ মানুষের অভিমত এটা নয়।

তিনি আরও বলেন, ১৭ বছর সাধারণ মানুষ আন্দোলন-সংগ্রাম করেছে শুধু ভোট দেওয়ার জন্য। এ দেশের মানুষ ভোট দেওয়ার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। ভোট দেওয়ার জন্যই ৫ আগস্ট স্বৈরাচার হাসিনাকে এ দেশ থেকে সাধারণ মানুষ বিতাড়িত করেছে। হাসিনা চেয়েছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দিয়ে চিরদিন ক্ষমতায় থাকতে। তারই মতো ক্ষমতার মোহ পেয়ে বসেছে অন্তর্বর্তী সরকারকে।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বলেন, কারও ক্ষমতার মোহ এ দেশের সাধারণ মানুষকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন থেকে বঞ্চিত করতে পারবে না। এ দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়।

অন্তর্বর্তী সরকার ও নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচারমুক্ত করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করার জন্য প্রয়োজন হলে বিএনপি এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ। খেলায় শাহ আলী থানা বনাম হাতিরঝিল থানার মধ্যকার ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X