কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬:৪৭ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চিন্ময়ের জামিন নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি হাসনাতের 

হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।

হাসনাত বলেন, চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো?

এনসিপি এই নেতা বলেন, ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না।

উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বুধবার (৩০ এপ্রিল) জামিন দেন হাইকোর্ট।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এদিন সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন আদেশ স্থগিত করেন। কিছুক্ষণ পরে ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে ফের রোববার (৪ মে) রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানির জন্য ধার্য করেছেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।

এদিন ৩০ এপ্রিল বিকাল তিনটার পর চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে তাকে জামিন দেন হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এরপর রাষ্ট্রপক্ষ তাৎক্ষণিকভাবে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। ওই আবেদনের ওপর চেম্বার আদালতে অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার অনিক আর হক শুনানি করেন। শুনানি করে চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ ও নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ জারি করেন।

পরে চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলেন, স্থগিতাদেশের খবর শুনে সন্ধ্যায় আমি চেম্বার বিচারপতির বেঞ্চ অফিসারের কাছে খবর নিতে যায়। তখন বেঞ্চ অফিসার জানিয়েছেন, ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, চেম্বার আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে রোববার শুনানির জন্য ধার্য করেছেন। ওই দিন আদালত চিন্ময় দাসের আইনজীবীর বক্তব্য শুনে আদেশ দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X