কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১০:১২ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের জেলা ও মহানগর আমিরদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের সামনে উদাহরণ হলো রাসুল (সা.)-এর জীবন ও কর্ম। আমাদের আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নাহকে সর্বদা অনুসরণ করতে হবে। আমাদের সবসময়ই আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে এবং ঈমান ও তাক্বওয়ার সাথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (৪ মে) বিকেলে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে দুদিনব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনে প্রদত্ত সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আল্লাহর শুকরিয়া আদায় করে আরও বলেন, শত অন্যায়, অত্যাচার-নির্যাতনের মধ্যেও আমরা আল্লাহ ও তাঁর রাসূলের পথে টিকে আছি আল্লাহর রহমতের কারণে। আমরা অধৈর্য হইনি, মিথ্যা মামলা সত্ত্বেও কখনো কোনো অন্যায়ের কাছে কখনো মাথানত করিনি। আমরা সংগঠনের নিকট থেকে ইসলামের যে শিক্ষা ও প্রশিক্ষণ পেয়েছি তা আপাতত অত্যন্ত কঠিন মনে হলেও দায়িত্ব সঠিকভাবে বণ্টন এবং পালন করলে আল্লাহ তায়ালা আমাদের সব কঠিন কাজকেও সহজ করে দিবেন ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বীনি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের দায়িত্ব হল ভবিষ্যতে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন তাদেরকে আমাদের চাইতেও বেশী দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা।

শফিকুর রহমান বলেন, চট্টগ্রামের দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভীর ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। দোয়া করি মহান আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করুন।

তিনি জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা প্রদান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মামলার প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার এ আর ইউসুফের সহকারী হিসেবে মামলা পরিচালনা করেছিলেন। তিনি জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মিথ্যা মামলা অত্যন্ত যোগ্যতার সঙ্গে পরিচালনা করেন। তিনি আওয়ামী ফ্যাসিবাদের চাপের মুখে অত্যন্ত ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X