কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে লায়ন ফারুকের শোক

লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : সংগৃহীত
লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

রোববার (৪ মে) রাতে এক শোকবাণীতে এই শোক প্রকাশ করেন তিনি। এর আগে আজ বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান ৮১ বছর বয়সী ব্যারিস্টার রাজ্জাক।

শোকবাণীতে লায়ন ফারুক রহমান বলেন, আব্দুর রাজ্জাক অত্যন্ত সুনামের সঙ্গে প্রতিটি দায়িত্ব পালন করেছেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে পেশাদারত্ব, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের যে উদাহরণ স্থাপন করেছেন, তা একবারেই বিরল। সত্যিকারের মজলুমদের পাশে দাঁড়াতে তিনি কখনো কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির পরওয়া করতেন না। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ মাথায় নিয়ে তিনি আইনি সহায়তা প্রদান করেছেন। মজলুমানের পক্ষে তার এই লড়াই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে জাতি একজন প্রবীণ খ্যাতিমান আইনজীবী, রাজনীতিবিদ ও অভিভাবককে হারালো। জাতির বর্তমান সংকটকালে তার মতো একজন দেশপ্রেমিক ও ইসলামপন্থি আইনজীবীর বড়ই প্রয়োজন ছিল। তার মৃত্যুতে আমরা আমাদের অতি আপনজনকে হারানোর বেদনা অনুভব করছি। আল্লাহতাআলা তার এ শূন্যতা পূরণ করে দিন।

লেবার পার্টি বাংলাদেশের এই চেয়ারম্যান বলেন, আমরা মরহুম আব্দুর রাজ্জাকের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট দোয়া করছি, তিনি যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, তার নেক আমলগুলো কবুল করেন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে উচ্চমাকাম দান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X