কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ : লায়ন ফারুক

বক্তব্য রাখছেন লায়ন ফারুক। পুরোনো ছবি
বক্তব্য রাখছেন লায়ন ফারুক। পুরোনো ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই বাংলাদেশ রাষ্ট্র নিরাপদ বলে দাবি করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে লায়ন ফারুক এ কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে লায়ন ফারুক রহমান বলেন, জাতির এক মহাক্রান্তিলগ্নে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দেশের মানুষের হারিয়ে যাওয়া বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দেশপ্রেম ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছিল স্বৈরাচারী আওয়ামী সরকার। গণতন্ত্র এবং দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। ছাত্র-জনতার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়ে নতুন স্বাধীনতা এনেছি। তবে গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এবং সজাগ ও সতর্ক থাকতে হবে; যেন পতিত স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই কাজে না আসতে পারে।

লায়ন ফারুক বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে। আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে সুন্দরভাবে গঠন করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১০

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১১

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৪

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৫

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৮

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৯

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

২০
X