কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কর্মসূচি হলে আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ করতে দ্বিধা করে না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির কর্মসূচি হলে নির্দ্বিধায় আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ-গুলি করতে দ্বিধা করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘সত্যনিষ্ঠ সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের সংগ্রাম ও সাংবাদিকতা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব চারদিকে পুলিশ পরিবেষ্টিত, র‌্যাব পরিবেষ্টিত থাকেন। বিএনপির কর্মসূচি হলে আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ-গুলি করতে দ্বিধা করে না। গত বছরের আগস্ট থেকে এই বছরের আগস্ট পর্যন্ত আমাদের ২০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেকে চোখ হারা, কারো হাতের কব্জি কাটা, কেউ কেউ পা হারাচ্ছে, অনেকের গোটা শরীর গুলিতে ক্ষতবিক্ষত। তারপরও জাতীয়তাবাদী শক্তি এখনও রাস্তায়, গণতন্ত্রগামী মানুষ রাস্তায়।

রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতা তো আছেই, তিনি এখন মানসিক অসুস্থতায়ও ভুগছেন। কখন তার সাধারণ সম্পাদকের পদ চলে যায়! বিএনপির যদি আন্দোলনের ১২টা বাজে তাহলে আপনি আশঙ্কা করছেন কেন? তাহলে কী ঘটনা আছে?

সরকারের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, এখনো সময় আছে, খুব দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের জনদাবি মেনে নিন। অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। সুষ্ঠু নির্বাচন চাওয়াটা কোনো ষড়যন্ত্র নয়। এটা জনগণের দাবি, জনগণ এটা চায় বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X