ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:৪৩ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

আমাদের সংকটে-সংগ্রামে নজরুল অফুরান প্রেরণার উৎস : কাদের 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অফুরান এক প্রেরণার উৎস এবং চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৭ আগস্ট) সকাল সাতটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি গণমাধ্যমে এ কথা বলেন। এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতাকে সমূলে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক। আমাদের সংকটে, আমাদের সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে তিনি অফুরান এক প্রেরণার উৎস এবং চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, আগস্ট মাস বাঙালিদের জন্য ট্রাজেডির মাস। আগস্ট মাসে আমরা বাংলার সেরা তিন জন মানুষকে হারিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসেছি। নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক।

কাদের বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শাহাদাৎবার্ষিকীর এই দিন থেকে আজকে আমাদের এই অঙ্গীকার করতে হবে, জাতীয় কবি যেমন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, গানের মাধ্যমে প্রতিবাদ করেছেন সাম্যের ভাষায় তিনি যেমন আপসহীন ছিলেন, সেভাবেই আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সাম্প্রদায়িকতাকে সমূলে ধ্বংস করতে চাই। বাংলাদেশে যারা সত্যিকারের বাঙালি তাদের কাছেও এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ যুব মহিলা লীগ, বাংলাদেশ কৃষক লীগ, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ কৃষকলীগ, জাসাস, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্র, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, কবি নজরুল ইনস্টিটিউড, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলসহ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X