কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৪:৫১ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মাহফুজ ও আসিফকে সরকার থেকে সরে আসতে বললেন এনসিপি নেত্রী

উপদেষ্টা মাহফুজ আলম, তাজনূভা জাবীন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
উপদেষ্টা মাহফুজ আলম, তাজনূভা জাবীন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সরে আসা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

বৃহস্পতিবার (৮ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

তাজনূভা পোস্টে লেখেন, ‘এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনূভা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত।’

মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে সরকারে আর মানাচ্ছে না মন্তব্য করে জুলাই আন্দোলনের এই সংগঠক বলেন, ‘তারা (মাহফুজ আলম ও আসিফ মাহমুদ) যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থি নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন।’

আবারও ঐক্যের ডাক দিয়ে তাজনূভা লেখেন, ‘আমিই এত মর্মাহত, শহীদ, আহতদের কেমন লাগছে–তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে। আমার মনে হয় আমাদের আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ, জুলাই শেষ হয় নাই–আদৌতে জুলাই এখনো চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

১০

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

১১

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১২

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১৩

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৫

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১৬

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৭

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

২০
X