কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০২:৫০ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে : ডা. জাহিদ

ডা. এ জেড এম জাহিদ। ছবি : সংগৃহীত
ডা. এ জেড এম জাহিদ। ছবি : সংগৃহীত

নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ।

শুক্রবার (০৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, আজকে আওয়ামী লীগকে মানুষ দেখতে পাচ্ছে না। কারণ, তারা তাদের কাজের অপকর্মের ফল পাচ্ছে। এই আওয়ামী লীগ জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না বলে বিগত আমলে কোনো ভোট হয়নি। আওয়ামী লীগ যে কাজ করেছে তার প্রায়শ্চিত্ত অবশ্যই তাদের করতে হবে। যে ঐকমতের ভিত্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে, সেই ঐক্যমত আমাদের ধরে রাখতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারকে বলব যে কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে জনগণ তা চায় না। জনগণ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার দাবির মধ্যে একটা এই দাবির সাথে বিএনপি সবসময় একমত আছে। শুধু কীভাবে দেবে এই নিয়ে আলোচনার দরকার। প্রবাসীদের সম্পদ রক্ষা করা যে সরকার ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব, শুধু প্রবাসী নয় সকল বাংলাদেশের সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব।

সভায় প্রধান আলোচক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য এম এ মালিক বলেন, সিলেটসহ সারা দেশে প্রবাসী বাংলাদেশিদের তৈরি করা বাড়িঘর বিগত স্বৈরাচার সরকার দখল করে নেয়। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, যাদের রেমিট্যান্স এ দেশ চলে তাদের সম্পদ রক্ষা এবং তাদের ভোটাধিকার দ্রুত নিশ্চিত করুন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট ও আগুন দিয়ে জালিয়ে দেয়, এমনকি মাটি পর্যন্ত তুলে নিয়েছে।

জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম জাকারিয়া, আমেরিকার সজিব ওয়াজেদ জয়ের মামলার আসামি মাহমুদউল্লাহ মামুন (ইউএস), ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু (যুক্তরাজ্য), পারভেজ (যুক্তরাজ্য), ব্যারিষ্টার মরিয়াম চৌধুরী, খোকন (ইতালি), রিপন সরকার (ইতালি বিএনপি), এম এম রাশেদ ও ইকবাল হোসেন (লন্ডন), মমতাজ হোসেন লিপি (মহিলা দল কেন্দ্রীয় কমিটি), বিল্লাল হোসেন মাল (শ্রমিক দল), প্রবাসী কবির হোসেন দেওয়ান, আব্দুল হালিম ভূইয়া, জাফর দেওয়ান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X