কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৩:৫০ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগনিক পার্টির (এনসিপি) সমাবেশে ডিএনসিসির স্প্রে কেনন বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছিটানো হয়। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগনিক পার্টির (এনসিপি) সমাবেশে ডিএনসিসির স্প্রে কেনন বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছিটানো হয়। ছবি : কালবেলা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগনিক পার্টির (এনসিপি) সমাবেশে প্রচণ্ড রোদের কারণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ হয়ে উঠেন আন্দোলনকারীরা। পরে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্প্রে কেনন বিশেষ গাড়ির মাধ্যমে পানি ছিটানো হয়। যেই বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এরপরই এ বিষয়ে জানানো হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (০৯ মে) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আয়োজিত সমাবেশে স্প্রে ভেহিকেল ব্যবহার করায় সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চলছে তা বিভ্রান্তিকর।

সেই বিজ্ঞপ্ততিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, যেহেতু ঢাকায় গত কয়েকদিন ধরে হিট ওয়েভ চলছে সেহেতু যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম ঘটছে সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি। গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয় বিভিন্ন বাজার এলাকা এবং টার্মিনাল এলাকাতেও এ স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে।

সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন তখন অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর এই স্প্রে ভেহিকেল ব্যবহার করে পানি ছিটানো হয়েছিল বলেও জানিয়েন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, ফ্রি প‍্যালেস্টাইন নিয়ে যে সমাবেশগুলো হয়েছে তখনও এই ভেহিকেলটি ব‍্যবহার হয়েছে। মূলত হিট ওয়েভ থাকা অবস্থায় নাগরিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ভেহিকেলটি ব‍্যবহার হয়। ওই জমায়েত রাজনৈতিক না অরাজনৈতিক তা সিটি কর্পোরেশনের জন‍্য গুরুত্বপূর্ণ বিষয় নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X