কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৪:৩৯ এএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

মুন্সীগঞ্জের শ্রীনগরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের শ্রীনগরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তা না হলে জুলাই-আগষ্টের বিপ্লব বিফলে যাবে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (০৯ মে) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সাফিনন্স রেস্টুরেন্ট গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

সপু বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আমরা একমত। এ সময় তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ দিন। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তা না হলে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি হবে তার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুজ্জামান শিকদার, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক আলমগীর আলম, মো. জসিম মোল্লা, মাহমুদ হাসান ফাহাদ, আরিফ হোসেন, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব সামশুল হক, তাঁতী দলের সদস্য সচিব নুরুজ্জামান মেম্বার, শ্রীনগর উপজেলা যুবদলের সেলিম ভূইয়া, মাসুদ মোল্লা, মতি শেখ, ওমর ফারুক বাবু, শাহরিয়ার সৈকত, সোহেল মাদবর, সরকারি শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল আহমেদ টিপু, বাঘড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিজ দেওয়ান, সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজী, কোলাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ খান, সজিব দেওয়ানসহ শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X