কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১০ মে) ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংস্কৃতিক অঙ্গনের এই বরেণ্য ব্যক্তিত্ব।

এদিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন জামায়াত আমির।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংস্কৃতিক জগতের কিংবদন্তি মোস্তফা জামান আব্বাসী দুনিয়ার সফর শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা শুরু করেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে ঐতিহ্যবাহী এক সাংস্কৃতিক পরিবারের সদস্য আব্বাসী সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে এক সোনালি অধ্যায় রচনা করে গেছেন।

তিনি বলেন, মহান রাব্বুল আলামিন তার এই বান্দার ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তার সফরকে সহজ করে দিন। আখের, তার গুনাহ ও ভুল-ত্রুটি ক্ষমা করে, তার নেক আমলগুলো কবুল করে, মেহেরবানী করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। মরহুমের আপনজন, প্রিয়জন, সহকর্মী ও গুণগ্রাহীদের আল্লাহ তাআলা উত্তম ধৈর্যের তাওফিক দান করুন। আমিন।

এদিকে মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন, শিল্পীসমাজ ও সাধারণ মানুষ তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন।

ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত মোস্তফা জামান আব্বাসী ছিলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীত পরিবারে জন্মগ্রহণকারী একজন কিংবদন্তি শিল্পী। তিনি শুধু গায়ক হিসেবেই নন, লোকসংগীত গবেষক ও লেখক হিসেবেও দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১০

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১১

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৩

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৪

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৫

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৬

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৭

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৯

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

২০
X