কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না

সমাবেশে আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
সমাবেশে আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও স্বার্থ। কারণ, বিএনপি এ দেশের জনগণের দল।

শনিবার (১০ মে) চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, দেশ সংস্কার করতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তরুণদের চিন্তা ক্ষমতা প্রবীণদের থেকে বেশি। তারা এখন নতুন করে চিন্তা করছে। আগামীর রাষ্ট্রক্ষমতা তরুণদের হাতে তুলে দিতে হবে। যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন।

তিনি বলেন, রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফার রূপরেখা ঘোষণা করেছেন। এটি কোনো দলীয় স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা। এই জাতি, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ক্ষেত্র বিশেষে সংস্কারের প্রয়োজন আছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রের কোনো পন্থা নেই। নির্বাচন ছাড়া গতানুগতিক রাজনৈতিক নেতারা দুর্নীতির সুযোগ পাচ্ছে। বিএনপি ক্ষমতায় বসার জন্য নির্বাচন চায় না। বিএনপি নির্বাচন চায় জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য।

মোনায়েম মুন্না বলেন, একমাত্র গণতন্ত্র ও আইনের শাসনই নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তার। গণতন্ত্র ও আইনের শাসন নিশ্চিতের অন্যতম পূর্বশর্ত হলো জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠা।

মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X