কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৫:৩১ এএম
অনলাইন সংস্করণ

সব ধর্মের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার প্রয়াস তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

সব ধর্মের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ মে) রাতে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি কথা জানান।

তিনি বলেন, বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পূন্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমায় জন্মগ্রহণ করেন মহামানব গৌতম বুদ্ধ। বৈশাখ মাসের এই পূর্ণিমাতেই মহামানব বুদ্ধের জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলেই ঐদিনটি বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। বৌদ্ধ পূর্ণিমাতেই তাঁর জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। অহমের মাত্রাকে অতিক্রম করে তিনি অসীম জ্ঞান লাভ করেন। আমি আজ এই শুভ দিনে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে জানাচ্ছি শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সাথে সাথে আমি বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তারেক রহমান বলেন, মহামানবদের বাণী কালের সীমা অতিক্রম করে বিভ্রান্ত মানুষকে সত্যের পথ দেখায়, কল্যাণের পথে যেতে প্রেরণা যোগায়। শোক, সংকট ও ভ্রান্তির আবর্তকে অতিক্রম করে সত্য ও মানব অধিকারের পথে মানুষকে আহ্বান করে। মহামানব বুদ্ধ ছিলেন অহিংস, ন্যায় ও সাম্যনীতির এক চিরকালীন কণ্ঠস্বর। তাঁর অনুশাসনও ছিল আত্মজয় ও আত্মপ্রতিষ্ঠার পক্ষে। তাঁর সমবেদনা আলোকিত শিক্ষার প্রতিফলন।

তিনি বলেন, তিনি বুদ্ধত্ব লাভ করে মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণী রূপেই জানতেন এবং সব প্রাণসত্তার মধ্যেই যে কষ্টবোধ আছে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করতেন। মানুষ নিজের অভ্যন্তরীণ শান্তি ও আলোর পথপ্রাপ্ত হয় মহামতি বুদ্ধের জ্ঞানের বাণীতে। তিনি প্রচলিত জাতিভেদ প্রথা বিলুপ্ত করেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের নিকট সাম্য ও মুক্তির বাণী তুলে ধরে জগতে এক নুতন ধর্মাদর্শ প্রতিষ্ঠা করেন। মানুষের মর্যাদা চিহ্নিত হবে কর্মে এবং যোগ্যতায়; জন্ম বা বংশ মর্যাদা দিয়ে নয়। ধর্ম প্রচারের প্রথম থেকেই তিনি এভাবে মানুষের মূল্যবোধকে জাগ্রত করার প্রচেষ্টায় নিবেদিত হন।

তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিকরা সাম্প্রদায়িক সম্প্রীতির বোধ লালন করেন আবহমানকাল থেকে। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করে। সহাবস্থান ও সম্প্রীতি এ জাতির এক সুমহান ঐতিহ্য। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অভিন্ন জাতি। আমরা সবাই বাংলাদেশি। ধর্মীয় সহ্ষ্ণিুতা এবং সকল ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সবসময়ই সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যাহত থাকবে।

সবশেষে বৌদ্ধ পূর্ণিমার সকল আনুষ্ঠানিকতার সার্বিক সাফল্য কামনা করেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

১০

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

১১

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১২

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১৩

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১৫

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১৬

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৭

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

২০
X