কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সাম্যের মৃত্যুতে ইসলামী ছাত্রশিবিরের শোক প্রকাশ

ছাত্রশিবিরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ছাত্রশিবিরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সাম্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হওয়ায় প্রশাসনের নিন্দা জানায় সংগঠনটি।

বুধবার (১৪ মে) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এক যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান বলেন, নিজ ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী দ্বারা একজন শিক্ষার্থীর খুনের এই ঘটনা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। এমন ঘটনা প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। একই সাথে এই ধরনের হত্যাকাণ্ড সার্বিকভাবে এদেশের সামাজিক ও নিরাপত্তা ব্যবস্থার গভীর সংকটকে তুলে ধরে। এ ঘটনায় দায়ীদের দ্রুত শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এতে বলা হয়, আমরা নিহত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছি। আল্লাহতাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার-পরিজনকে এ শোক সইবার তাওফিক দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X