কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে ফের জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা

ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবি : কালবেলা
ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে ফের জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (১৬ মে) দুপুরে মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে মসজিদ থেকে বের হলে উৎসুক লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করেন। ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত উঁচিয়ে সালাম দেন। এ সময় সেখানে বিএনপির মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নিলুফার চৌধুরী মনি, মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের ধানমন্ডির বাসায় যান জুবাইদা রহমান। সেখানে মা ইকবাল মান্দ বানুসহ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান। রাতেই গুলশানে শাশুড়ি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ফিরে যাবেন তিনি। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফিরোজা থেকে পুলিশ স্কট সহকারে বের হন ডা. জুবাইদা।

গত জুমায়ও ধানমন্ডির একই মসজিদে নামাজ আদায় করেন জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তিনি। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও তাদের সঙ্গে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১১

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১২

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৩

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৪

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৫

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৭

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৮

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৯

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X