কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ‘মির্জা ফখরুলের সাহায্যের ভুয়া আবেদন’ ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সহায়তা নিয়েছেন, সম্প্রতি এমন একটি ব্যাংক চেকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে ছড়িয়ে পড়া চেকটি ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি আবেদনপত্র। যেখানে দেখা যাচ্ছে চিকিৎসা সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম। আবেদনপত্রে তার স্বাক্ষরও রয়েছে।

তবে মির্জা ফখরুল দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

একই সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই আবেদনের সত্যতাও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে চেকের ছবি ছড়িয়ে পড়া প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে কোনো সহায়তা নেননি বলে দাবি করেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের নোংরামি শেষ হবে কবে?

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার বাবার জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করি। আমাকে কেনা সম্ভব নয়। বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।’

ফেসবুকে সোনালী ব্যাংকের ওই চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্টের। আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। চেকের ছবি পোস্ট করে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা নিয়ে মির্জা ফখরুল সিঙ্গাপুরে গেছেন চিকিৎসা করাতে।

গত ২৪ আগস্ট থেকে চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X