কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনতা মানবে না : জমিয়ত সভাপতি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জয়পুরহাট জেলার উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। ছবি : কালবেলা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জয়পুরহাট জেলার উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। ছবি : কালবেলা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, ‘ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা রাখতে আমরা প্রস্তুত নই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশবিরোধী কোনো চুক্তি দেশপ্রেমিক জনতা ও আলেম সমাজ কখনোই মেনে নেবে না। অবিলম্বে সরকারকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।’

সোমবার (১৯ মে) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জয়পুরহাট জেলার উদ্যোগে জেলার পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘উলামায়ে দেওবন্দ ও তৎকালীন জমিয়ত নেতাদের ত্যাগের বিনিময়ে ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এ স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার আলেম শহীদ হয়েছেন। তারা যদি সেদিন জীবনবাজি রেখে ভূমিকা না রাখতেন তাহলে আজ পর্যন্ত হয়তো আমরা গোলামীর জিঞ্জিরেই আবদ্ধ থাকতাম। আমরা এই গৌররবময় ইতিহাসের আলোকেই পথ চলতে বদ্ধপরিকর।’

জয়পুরহাট জেলা জমিয়তের সভাপতি মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা রুহুল আমিন ও মাওলানা যুবায়ের মাহমুদ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও ইসলামের স্বার্থে কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য জমিয়ত নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X