কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার : বাংলাদেশ এলডিপি

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটু। ছবি : সংগৃহীত
বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটু দেশের সার্বিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে বলা হয়, বিগত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা স্থবির হয়ে পড়েছে। সরকারের প্রত্যক্ষ সমর্থনে কিংস পার্টি বিনা কারণে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে রেখেছে। এসব অপতৎপরতা সরকার বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তী সরকার তার অন্তর্বর্তী কার্যক্রম ফেলে কী কাজে ব্যস্ত রয়েছে, তা দেশবাসী জানতে চায়।

বুধবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের সামগ্রিক অবস্থা ভেঙে পড়েছে সরকারের উদাসীনতায়। একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকার ক্রাইসিসি ম্যানেজমেন্ট করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। উপরন্তু সরকারের অভ্যন্তরে এখনও কথিত ছাত্রদের দুইজন উপদেষ্টা রয়েছেন, আমরা অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালত রায় দিলেও সরকারের উপদেষ্টার প্রত্যক্ষ হস্তক্ষেপে তাকে পদায়ন থেকে বিরত রয়েছে মন্ত্রণালয়। ফলে ঢাকার নাগরিকরা রাস্তায় নেমে এসেছেন। সরকার এই ইস্যুতেও কোনও আলোচনা করতে পারছে না। কেনো এই ইস্যুটি আলোচনার মধ্য দিয়ে সমাধান করা গেলো না?

বিবৃতিতে বাংলাদেশ এলডিপির দুই শীর্ষনেতা বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, দিচ্ছে। সমর্থন অব্যাহত রয়েছে। কিন্তু এই সমর্থনের অপব্যবহার করে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার।

উপরন্তু সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি রাজনৈতিক দল দিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে যাচ্ছেন। যা ইতোমধ্যে সুশীল সমাজের বিজ্ঞজনেরা প্রতিবাদ করছেন।

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটু বলেন, বাংলাদেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে বিদেশি সংস্থার কাছে তুলে দেবার সরকারি পায়তাঁরা এখনও অব্যাহত রয়েছে।

বিবৃতিতে তারা বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনও বিদেশি শক্তির কাছে মাথানত করে বন্দর তুলে দিলে বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে। বিগত দিনের ইতিহাস যদি সরকার ভুলে যায়, তাহলে সামনে অধ্যাপক ইউনূস সরকারের জন্য বিপদ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X