রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বৈরাচারমুক্ত বাংলাদেশে হত্যাকাণ্ড মানা যায় না : আমিনুল হক 

আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে আমিনুল হক। ছবি : কালবেলা
আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে আমিনুল হক। ছবি : কালবেলা

শুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। পাশাপাশি অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তিনি বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না।

সোমবার (২৬ মে) বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মিরপুরের পল্লবীতে নিজ নির্বাচনী আসনের সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ এবং সকালে মিরপুর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনকালে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ড আশানুরূপ নয়। আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকে এইভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমিনুল হক বলেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত সময়ের ভেতরে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে বিচার করার জোর দাবি করছি। তবে আমরা ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছে? হত্যার প্রেক্ষাপট কী? পিছনে কী ঘটনা রয়েছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা সর্বাত্মকভাবে খুঁজে বের করার চেষ্টা করছেন।

দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা আশা করবো, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা কার্যকর পদক্ষেপ নিবেন।

এসময় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X