কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১১:১৫ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সেল গঠন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সেল গঠন করেছে।

মঙ্গলবার (২৭ মে) মধ্য রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে সংস্কৃতি সেল গঠিত হলো।

সংস্কৃতি সেলের সম্পাদক করা হয়েছে লুৎফল রহমানকে। সহ-সম্পাদক করা হয়েছে সৈয়দা নীলিমা দোলাকে। এ ছাড়া সদস্য হিসেবে আছেন আরও ছয়জন। তারা হলেন- মো. মেসবাহ কামাল, মোর্শেদ, সাইদ উজ্জ্বল, ইয়াহিয়া জিসান, সালাইদ্দিন জামিল সৌরভ, তাজনূভা জাবীন প্রমুখ।

অন্যদিকে এনসিপির প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক হয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া। সহ-সম্পাদক হয়েছেন এমএম শোয়াইব। এছাড়া সদস্য হয়েছেন খান মুহাম্মদ মুরসালীন, মো. আব্দুল মুনঈম, সৈয়দা নীলিমা দোলা, এহসানুল মাহবুব জুবায়ের, আরজু আহমাদ, আসিফ মোস্তফা জামাল এবং খালেদ সাইফুল্লাহ জুয়েল।

এদিকে মঙ্গলবার (২৮ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর : মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, গত ১৫ বছর আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এনবিআর, সচিবালয়, বন্দর থেকে এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আসার জন্য প্রস্তুত রয়েছে।

এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে যে কালো আইন বানানো হয়েছিল, সে আইনের ভিত্তিতেই পাঁচজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, সেখানে বিভিন্ন দলের রিটার্নিং অফিসার, নির্বাচনী আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের তিনটি ভিত্তিমূল হলো সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয়, সেটা হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি করা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X