কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভোট-গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার’

রাজধানীতে তারুণ্যের সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
রাজধানীতে তারুণ্যের সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সাহস দিয়ে প্রত্যাশা করেছি, তারা অতি দ্রুত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু দশ মাসেও নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটের অধিকার। কিন্তু ভোট এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মতো কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি এই সরকার।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ যারা নির্ধারণ করবে তারাই আজকের তরুণ প্রজন্ম। আর এই বিষয়টি জানান দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম ছাত্রদল-যুবদলকে প্রতিষ্ঠা করেন। একইভাবে তার সুযোগ্য পুত্র তারেক রহমান তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। আজকের এই দিনে আমরা তরুণ সমাজের কাছে আবেদন জানাবো, জাতির এই ক্রান্তিলগ্নে ভূমিকা রাখার জন্য।

তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের কী ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে, আপনারা তা জানেন। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাভোগ করতে হয়েছে, তারেক রহমানকেও বানোয়াট মামলায় সাজা দেওয়া হয়েছিল। আমাদের একটি কর্মীও বাদ যায়নি, যারা জেল খাটেনি কিংবা মামলার শিকার হয়নি। আর এই নির্যাতনের শেষ হয়েছে ছাত্র-যুবকদের আন্দোলনের মাধ্যমে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন এবং তারেক রহমান প্রথমে ২৭ দফার সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, পরবর্তীতে যা ৩১ দফায় রূপ নেয়। অর্থাৎ আমরা সংস্কার নিয়ে সব সময় চিন্তা করেছি। কিন্তু সব সংস্কার এক কথায় করা যাবে না, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা চাই, একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক।

ড. মোশাররফ বলেন, বিএনপির নেতাকর্মীরা মামলার শিকার সবচেয়ে বেশি। জনগণের ভোটে বিজয়ী হয়ে আমরা আগামীতে ক্ষমতায় গেলে অবশ্যই মামলার বিষয়টি নিয়ে ভাববো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১০

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১১

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১২

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৩

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৬

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৭

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৮

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৯

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

২০
X