কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছে বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে বক্তব্য দেন মাওলানা জালালুদ্দীন আহমদ। ছবি : কালবেলা
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে বক্তব্য দেন মাওলানা জালালুদ্দীন আহমদ। ছবি : কালবেলা

সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

রোববার (১ জুন) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২১ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ৩০০টি আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। গতকাল দলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়- একাধিক প্রার্থী ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই, যারা জনপ্রিয়তা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন।

বৈঠকে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশিশক্তি ও কালোটাকার প্রভাবমুক্ত হতে হবে। জনগণ আর কোনো ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি ১/১১ এর মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়।

তিনি হুঁশিয়ার করে বলেন, যদি আবারও যেন-তেন নির্বাচন হয়, তবে তা বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থতার দিকেই ঠেলে দেবে। তিনি আশা করেন যে, দেশপ্রেমিক সেনাবাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অবাধ, নিরপেক্ষ ও ভয়মুক্ত নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মূসা, আবুল হাসনাত জালালী, মুহাম্মাদ ফয়সাল, আবু সাঈদ নোমান, নেয়ামতুল্লাহ, বায়তুলমাল সম্পাদক ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূইয়া, অফিস সম্পাদক রুহুল আমীন খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X