কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কে কখন নির্বাচন চায়, একান্তই দলীয় বিষয় : জনতা পার্টি বাংলাদেশ

নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

কে কখন নির্বাচন চায়, সেটি একান্তই তাদের দলীয় নিজস্ব বিষয় বলে মনে করে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ।

রোববার (১ জুন) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে দলটির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ এ মন্তব্য করেন।

এতে বলা হয়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যের প্রতি জনতা পার্টি বাংলাদেশের মনোযোগ আকৃষ্ট হয়েছে। শনিবার (৩১ মে) এক আলোচনা সভায় আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দাবির পাশাপাশি তিনি মন্তব্য করেন যে, ৫ আগস্টের পর আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চায় না।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৫ এপ্রিল জন্ম নেওয়া জনতা পার্টি বাংলাদেশ মনে করে, বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। সে দলের শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক আমীর খসরু মাহমুদ চৌধুরীর এই পর্যবেক্ষণটি নিরতিশয় দুঃখজনক, তুচ্ছ-তাচ্ছিল্যযুক্ত এবং রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘনও বটে। কে কখন নির্বাচন চায়, এটি একান্তই দলীয় নিজস্ব বিষয়। যারা নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলেনি, তারা সেই নির্বাচন তার মতো করে চায় কিনা, প্রসঙ্গবহির্ভূতভাবে এই বিষয় সম্পর্কে বলাটা বাঞ্ছনীয় নয়। তার বক্তব্যের পর্যালোচনায় প্রতীয়মান হয়, ৫ আগস্টের পর জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলো কোনো দল নয়। অথবা তাদের জন্মই যেন আজন্ম পাপ। অথবা নতুন দলগুলো কেন বিএনপির নির্বাচনি দাবির পিছু পিছু হাটছে না- এমন উষ্মা প্রকাশের মধ্য দিয়ে যেন তাদের এ দাবিতে বাধ্য করার প্রয়াস।

বিবৃতিতে নেতারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা উদার নৈতিক গণতান্ত্রিক রাজনীতির অন্যতম অনুষঙ্গ। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, মুক্তিযুদ্ধ, বিপ্লব এবং গণঅভ্যুত্থানের পর ওইসব চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ একটি অনিবার্য বিষয়। স্বাধীনতার পর মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া যোদ্ধারা আওয়ামী লীগের বাইরে নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন। ৭৫-এর ৭ নভেম্বর জাতীয় বিপ্লবের পর বিএনপিসহ ৭০টি রাজনৈতিক দল নিবন্ধন অধ্যাদেশের অধীনে নিবন্ধন নিয়েছিল।

আমরা বিস্মিত যে, একদলীয় বাকশাল ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে ইতিহাস স্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের একজন নেতার এহেন উপলব্ধি দুর্ভাগ্যজনক। বাকশাল, মহাজোটের নামে বাকশাল এবং ভবিষ্যতে নির্বাচনের পরে জাতীয় সরকারের নামে নতুন বাকশাল হয় কি না, তা নিয়ে মানুষ শঙ্কায় ভুগছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে যে দল জনগণকে ঐক্যবদ্ধ করেছিল, সেই দর্শনের হালচাল সম্পর্কে এখন আলোচনায় না যাওয়াই শ্রেয়।

তারা আরও বলেন, মূলত বিশ্ব-কাঁপানো সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অসহিষ্ণুতা, মব জাস্টিস, পরমতের প্রতি অশ্রদ্ধা বা ঘৃণা উসকে দেওয়ার যে হীন প্রয়াস পরিলক্ষিত হচ্ছে, যা বিএনপি নেতৃত্বের ভগ্নাংশকেও গ্রাস করেছে। ড. মুহাম্মদ ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায় অথবা পেশাবে ভাসিয়ে দেওয়া, এ ধরনের মন্তব্য তার প্রমাণ। পাশাপাশি প্রধান উপদেষ্টার কিছু কিছু পর্যবেক্ষণ, কতিপয় উপদেষ্টার বাগাম্বর, জামায়াত এবং এনসিপির কোনো কোনো নেতার মন্তব্যও শিষ্টাচারের ব্যত্যয়।

নেতারা বলেন, জনতা পার্টি বাংলাদেশ একাত্তরের আদর্শ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় গঠিত একটি মধ্যপন্থি দল। আমরা অবশ্যই নির্বাচিত গণতন্ত্রে দ্রুত উত্তরণে বিশ্বাসী। আমরা মনে করি, সংস্কার, ফ্যাসিবাদীদের বিচার এবং জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্যের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতি দৃঢ়সংকল্প।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X