কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে মানুষের আয় বাড়ে, গরিব মানুষ চা খেতে পারে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে সকালে মাছের পোনা অবমুক্ত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে সকালে মাছের পোনা অবমুক্ত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

নির্বাচনে দেশের মানুষের আয় বাড়ে এবং গরিব মানুষ চা খেতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদে মাছের পোনা অবমুক্ত করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। শান্তিগঞ্জ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের বাড়ি। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির এ আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী বলেন বলেন, ‘নির্বাচনের সময় চা-সিঙ্গারা বিক্রি হয়। প্রার্থীরা টাকা খরচ করে। বেচাকেনা বাড়ে। এটা ভালো জিনিস তো, গরিব মানুষ চা খেতে পারে।’

এ সময় নির্বাচন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এখন যদি চোরাগলি পথে আন্দোলনের নামে উশৃঙ্খলা-বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়; নাশকতা, অগ্নিকাণ্ড, সরকারি অফিস-আদালত, রেললাইনে আক্রমণ হয়, তাহলে তো ক্ষতি। এতে মানুষের ক্ষতি, দেশের অর্থনীতির ক্ষতি।’

নিত্যপণ্যের বাজার সম্পর্কে তিনি বলেন, ‘আমি বাড়িতে এলেই চেয়ারম্যান সাহেবদের চালের দাম জিজ্ঞেস করি। গত দুই থেকে তিন মাসে চালের দাম কমেছে, তেলের দাম স্থিতিশীল। পেঁয়াজের দাম ডিস্টার্ব করছিল, সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সুতরাং পেঁয়াজের দাম আর বাড়বে না। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা উচিত। সরকার বাজার নিয়ে প্রতিনিয়ত কাজ করছে। জিনিসপত্রের দাম আরও কমবে।’

মাছের পোনা অবমুক্তকরণের সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের মৎস্য বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামশুল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X