কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সমগ্র জাতির চোখ এখন লন্ডনে : প্রিন্স

পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যকালে এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সমগ্র জাতি লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বৈঠকটি টার্নিং পয়েন্ট হতে পরে।

মঙ্গলবার (১০ জুন) ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের বনপাড়া কলেজ মাঠে ধুরাইল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স জনগণ আশা প্রকাশ করে বলেন ডক্টর ইঊনূস ও তারেক রহমানের বৈঠকে জাতি নির্বাচনের বাস্তবসম্মত নতুন টাইমলাইন পাবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার হতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই গণঅভুত্থানের আকাঙ্ক্ষা তথা গণতন্ত্র ও বৈষম্যমুক্ত রাষ্ট্র বাস্তবায়নে নিয়ামক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, কাউকে সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পিছলে জনগণ মেনে নিবে না। তাতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। পুরো জাতি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কৃষক -ক্ষেত মজুর থেকে শিল্পপতি - যার সাথে দেখা বা কথা হয়, বিস্ময়ভরা চোখে তাদের জিজ্ঞাসা, ভোট কবে? জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন দ্রুত নির্বাচন এখন জাতীয় আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। তিনি বলেন জাতীয় আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নই হবে সরকার ও রাজনৈতিক দলের একমাত্র দায়িত্ব।

পরে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় গভীর রাত অবধি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বনপাড়া কলেজের প্রিন্সিপাল ডক্টর আহম্মদ আলী মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন, নাসিরাবাদ কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, বিএনপি নেতা সারওয়ার জাহান, গোলাম মোস্তফা মাস্টার, এমদাদুল হোক মেম্বার প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১০

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১২

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৩

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৪

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৫

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৬

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৭

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৮

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৯

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

২০
X