কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ফেব্রুয়ারির শুরুতে হওয়ার যৌথ ঘোষণায় জমিয়তের সন্তোষ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ জুন) লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর দু’পক্ষের যৌথ বিবৃতিতে জানানো হয় আগামী ফেব্রুয়ারির শুরুতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনের সময়সীমাকে কেন্দ্র করে বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলসমূহের সঙ্গে সরকারের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং এই দূরত্বের কারণে জনমনে যে শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছিল আজকের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণার পর তা দূরীভূত হয়েছে বলে আমরা প্রত্যাশা করি।

জমিয়ত মহাসচিব আরও বলেন, শুধু ঘোষণাই যথেষ্ট নয়, বরং প্রয়োজনীয় সংস্কার শেষে সব দলের সমান সুযোগ নিশ্চিত করে সর্বমহলে একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন উপহার দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X