কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। পুরোনো ছবি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। পুরোনো ছবি

বিএনপি দুর্নীতি ছাড়া জাতিকে কোনো কিছুই দিতে পারেনি মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আন্দোলনের নামে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। তারা জঙ্গি সন্ত্রাসী অপকর্মের সঙ্গে জড়িত। বিএনপির কাছ থেকে দেশের মানুষের কোনো প্রাপ্তি নেই।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করল। কিন্তু তারা সেই আন্দোলনের হালে পানি পায়নি। যে আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, সে আন্দোলন কখনো সফল হয় না।

ড. মুহাম্মদ ইউনূসের মামলা ইস্যুতে বিদেশিদের বিবৃতির সমালোচনা করে তিনি বলেন, ২০০৭ সালের কুশীলবরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। মানুষের টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না, কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এটা নিয়েই যেন তাদের সবার মাথাব্যথা। কারণ তিনি একজন নোবেল বিজয়ী। নোবেল পুরস্কার পেয়েছেন বলে তিনি কি আইনের ঊর্ধ্বে? কখনো না, নোবেল পেলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না। আইন তো সবার জন্যই সমান।

হানিফ বলেন, বিশ্বের অনেক নোবেল বিজয়ীর নামে সে দেশে মামলা, শাস্তির নজির আছে। এখন যারা ড. ইউনূসকে নিয়ে কথা বলছেন তারা কি ওসব নোবেল বিজয়ীদের শাস্তি দেখতে পান না? আজ যারা ড. ইউনূসের বিষয়ে বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন তাদের তো উচিত ওই সব নোবেল বিজয়ীদের নিয়েও কথা বলা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X