কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী : এ আরাফাত

কড়াইল আদর্শনগর এলাকায় পানির পাম্প, রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও ইউনিট আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় করেন মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত
কড়াইল আদর্শনগর এলাকায় পানির পাম্প, রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও ইউনিট আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় করেন মোহাম্মদ এ আরাফাত। ছবি : সংগৃহীত

আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মী বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টায় কড়াইল আদর্শনগর এলাকায় পানির পাম্প, রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও ইউনিট আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন, কড়াইল আদর্শনগর এলাকায় বসবাসরত সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে সুপেয় পানির সমস্যায় ভুগছেন। সাধারণ জনগণের এই কষ্ট লাঘবের জন্য আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পরেই পানির পাম্পটি দ্রুত উদ্বোধনের তাগিদ দেই। এ ছাড়া বস্তির ভিতরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। পর্যায়ক্রমে এসব রাস্তাগুলো সংস্কার করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ জনগণের ক্ষমতায়নের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী। অপরদিকে আমাদের প্রতিপক্ষরা স্বাধীনতাবিরোধী, বাংলাদেশবিরোধী, মিথ্যাচারের অপরাজনীতি করে। তারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। রাজনীতিতে বিএনপি-জামায়াত যেই মিথ্যাচার করছে, তা আমাদের মোকাবিলা করতে হবে সত্য দ্বারা। এ জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। এ ছাড়া হত্যা-খুন, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজির অপরাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে দূর করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের বঙ্গবন্ধুর আদর্শের কর্মীবাহিনী গড়তে হবে। শেখ হাসিনার সৃষ্ট উন্নয়নশীল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেধাভিত্তিক রাজনীতি, মুক্ত চিন্তার বিকাশ ও দক্ষ মানবশক্তির বিকল্প নাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ওয়াকিল উদ্দিন, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলালসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X