কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৬:৫৫ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে সরকার নয়, গণমাধ্যম চাপে আছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার কোনো চাপে নেই বরং গণমাধ্যম চাপে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, নির্বাচন নিয়ে পশ্চিমাদের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই সরকারপ্রধানের বৈঠকে নির্বাচন প্রসঙ্গ আসবে কি না। এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারপ্রধানের বৈঠকগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। দুই প্রধানমন্ত্রীর অবশ্যই বৈঠকের সম্ভবনা রয়েছে। ভারতে আমরা গেলে সাক্ষাতের অবশ্যই সম্ভবনা রয়েছে এবং তারা (হাসিনা-মোদি) দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

পশ্চিমাদের চাপ প্রসঙ্গে মোমেন বলেন, আমরা খুব চাপটাপের মধ্যে নাই। আসলে এটা ঠিক না। মিডিয়া মনে হয় চাপে রয়েছে। আমরা যেটাতে বিশ্বাস করি, আমরা একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। শেখ হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাকে টেকসই করেছে। শেখ হাসিনা কমিটমেন্ট ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। এটাতে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা কোনো চাপে নাই।

তিনি বলেন, আমরা নিজেদের তাগিদে স্বচ্ছ নির্বাচন করব। কারও চাপের মুখে পড়ে স্বচ্ছ নির্বাচনের কথা চিন্তা করি না। অন্য যারা আমাদের চাপ দেন তাদের নিজের চেহারা দেখতে পারে, তাদের ওখানেও তো গণ্ডগোল। তাদের ওখানে নির্বাচন নিয়ে সমস্যা। আমরা বাংলাদেশের জনগণের ওপর বিশ্বাস করি। তারা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। ঠিক সময়ে যথার্থ সিদ্ধান্ত নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X