কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ আগস্টের পর একটি মহল নৈরাজ্য সৃষ্টি করেছে : বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর থেকে একটি মহল সারা দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, পত্র-পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি একটি পক্ষ চাঁদার টাকা ভাগাভাগি ও ভূমি দখল করতে গিয়ে নিজেরাই নিজেদের শতাধিক নেতাকর্মীকে খুন করেছে। এমনকি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দিতে অস্বীকৃতি জানানোর কারণে মেয়ের বাবাকে খুন করা হয়েছে। ফলে যাদের কাছে নিজ দলের কর্মীরা নিরাপদ নয়, তাদের কাছে এ দেশের জনগণ কখনো নিরাপদ থাকতে পারে না। নৈরাজ্য সৃষ্টি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। বিপরীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মানুষের জান-মাল পাহারা দিয়ে মানুষের হৃদয় দখল করে নিয়েছে। মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

তিনি বলেন, সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্ব ছাড়া জনগণের কল্যাণে কাজ করা সম্ভব নয়। তাই সবাইকে ভোগের মানসিকতা ছেড়ে, দেশ ও জাতির কল্যাণের জন্য নিজেদের উৎসর্গ করতে হবে।

এ ছাড়া তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করার পাশাপাশি অর্থনৈতিক শোষণ ও বৈষম্য দূর করে একটি তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। আমরা যদি বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।

তিনি হজরত ইব্রাহীম (আ.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে শোষণমুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিদের আরও অগ্রগামী ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- মহানগরীর কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান। মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও মো. আলাউদ্দিনের পরিচালনায় অফিস ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মুহিদুল ইসলাম

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

যুদ্ধবিরতির আশায় কমলো জ্বালানি তেলের দাম

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

সরকারি কর্মচারী স্বামীর পরকীয়ায় বাধা, নির্যাতনের শিকার স্কুলশিক্ষিকা স্ত্রী

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আশা ট্রাম্পের

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

১০

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

১১

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১২

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

১৩

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪২

১৪

বালু চোরাকারবারিকে পুলিশে দেওয়ায় দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত

১৫

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

১৬

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

১৭

যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন

১৮

সরকারি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন

১৯

‘বাথরুমে বোনের কাটা মাথা দেখে চিৎকার দিয়ে চলে আসি’

২০
X