রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শিবির তাদের প্রিয় অভিভাবককে এখনো ভুলতে পারেনি : ছাত্রদল সম্পাদক

তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা
তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা

১৯৭১ সালের গণহত্যায় জড়িত ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২৩ জুন) তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় নেতৃত্ব দেওয়া ছাত্র সংঘের মূল অংশটি হলো আজকের জামিয়াত-ই-তালাবা পাকিস্তান। সেই সংগঠনের নেতাদের সঙ্গে শিবিরের সভাপতি গোপনে সাক্ষাৎ করেছেন। আসলে তারা এখনো তাদের প্রিয় অভিভাবককে ভুলতে পারেনি। জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে শিবির চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যাকারী সংগঠন, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছিল, বোনদের ধর্ষণ করেছিল তাদের এই উত্তরসূরী ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন শিবিরের সভাপতি। তারা এত প্রোপাগান্ডা ছড়ায় কিন্তু এটা তারা ছড়ালো না। আমরা বিষয়টি জানলাম পাকিস্তানের সেই সংগঠনের ফেসবুক পোস্ট থেকে।

তিনি আরও বলেন, তালাবা পাকিস্তান তাদের ফেসবুক পেজে লিখেছে তারা শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিশন বাস্তবায়নে কাজ করবে। তালাবা পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে কোন মিশনে নেমেছে তা ছাত্রশিবিরকে স্পষ্ট করতে হবে। ১৯৭১ সালের গণহত্যারকারীদের সঙ্গে দেখা করে ছাত্রশিবির যে বিশ্বাসঘাতকতা করছে তার জন্য তাদের ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যেমে শিবিরের সভাপতির সঙ্গে এই সাক্ষাৎ-এর বিষয়টি জানানো হয়। সাক্ষাৎ-এর সময় পাকিস্তানের ওই সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাসিম বিল্লাহ হাসমি ও সাধারণ সম্পাদক ওয়াসিম হায়দার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X