রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদী শিক্ষকদেরও বিচার চাইলেন ছাত্রদল সভাপতি

নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে ছাত্রদল সভাপতি। ছবি : কালবেলা
নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে ছাত্রদল সভাপতি। ছবি : কালবেলা

ছাত্রলীগ ও ফ্যাসিবাদী শিক্ষকদের বিচার চাইলেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব।

সোমবার (২৩ জুন) বেলা ১১টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

বিগত ১৫ বছরে ঢাকা কলেজ ছাত্রদলের আত্মত্যাগ ও আন্দোলনের কথা তুলে ধরে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান বলেন, বিগত সাড়ে ১৫ বছরে ঢাকা কলেজ ছাত্রদল ছাত্র রাজনীতি ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব করতে গিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস বারবার রক্তাক্ত হয়েছে এবং ঢাকা কলেজের বিভিন্ন নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, যার ফলে তাদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত হয়েছে।

রাকিবুল হাসান জোর দিয়ে বলেন, আজকে ছাত্রলীগ দেশের বিভিন্ন জায়গায় মিছিল ও বোমাবাজি করার মতো দুঃসাহস দেখায় মাত্র এক বছরের বাস্তবতায়। এই ছাত্রলীগকে এককভাবে প্রতিরোধ গড়ে তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু দেশের অন্য কোনো সংগঠন এমন দৃষ্টান্ত দেখাতে পারেনি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার। আমরা শুধু ছাত্রলীগের বিচার নয়, বাংলাদেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরাসরি ফ্যাসিবাদের পক্ষে ছিলেন, আমরা তাদেরও বিচার চাই।

ছাত্রদল সভাপতি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ও ভবিষ্যৎ লক্ষ্য জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকা কলেজ ছাত্রদলের ভূমিকার কথা স্মরণ করে রাকিবুল হাসান বলেন, ওই আন্দোলনে ঢাকা কলেজ ছাত্রদল সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ছাত্রদল সভাপতি ডাকসু, জাকসুসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দাবি করে বলেন, আমরা সেখানে অবশ্যই অংশগ্রহণ করব। আমরা কীভাবে অংশগ্রহণ করব সেটা আমাদের বিষয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, যদি ছাত্রলীগের বিচার করা না হয় এবং শিক্ষকদের বিচারের আওতায় নিয়ে আসা না হয়, সেই আলোকে যদি ছাত্র সংসদ নির্বাচন পরিচালনা করা হয়, এটি ইতিহাসে লেখা থাকবে ছাত্রলীগের পুনর্বাসনের ক্ষেত্র হিসেবে হয়তো এই ছাত্র সংসদ বিবেচিত হবে।

এ সময় জুলাই-আগস্টের আন্দোলনে ঢাকা কলেজ ছাত্রদলের অনেক নেতাকর্মীর গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া এবং জেল-জুলুমের শিকার হওয়ার কথা উল্লেখ করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান। বিগত ১৭ বছর ধরে ছাত্রদল সম্মুখসারিতে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। ১৯৯০ সাল থেকে শুরু করে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের সুস্পষ্ট অবস্থান ছিল।

সভায় বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মানিক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ঢাকা কলেজের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির রায়হান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান মামুন, যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন ইমন, ছাত্রদলের সদস্য সচিব মিলাদ হোসেনসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X