কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মবের মাস্টারমাইন্ড শেখ হাসিনা : ফারুক

প্রতিবাদী যুব সমাবেশে বক্তব্যকালে জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
প্রতিবাদী যুব সমাবেশে বক্তব্যকালে জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবের মাস্টারমাইন্ড হচ্ছেন শেখ হাসিনা।

বুধবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে,গণতন্ত্র ফোরামের আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও ‘মব’ সংস্কৃতির হোতাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশ তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, সুশীল সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই এই মব কে সৃষ্টি করেছে? মবের পক্ষে আমরা না। আইন হাতে তুলে নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হয় নাই। কিন্তু সেদিন ইশরাকের নির্বাচনী প্রচারণায় কাওরান বাজারে খালেদা জিয়াকে যারা মেরে ফেলতে চেয়েছিল সেদিন মাস্টারমাইন্ড মবের রানি শেখ হাসিনা কোনো কর্ণপাত করেনি। হাসিনা হলো মাস্টারমাইন্ড, মবের রানি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা এই মব সৃষ্টিকারীদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে। শুধু তাই নয় তাদের আইনের আওতায় আনার জন্য বলেছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিরোধীদলের সাবেক এই চিপ হুইপ বলেন, কোথায় হারুন কোথায় বিপ্লব আপনার আইজি আপনার কমিশনার, গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন এখনো তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করুন।

ড. মো. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বাঙালি জাতির গর্ব। সারা দেশের মানুষ আপনার প্রীতি মুখিয়ে আছে। আপনার হাত দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব তাই আপনি ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন দিয়ে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখান।

বিএনপি এই নেতা বলেন, তারেক রহমান আপনি বাংলাদেশে যে অবিচার পেয়েছেন। আপনি সেই অবিচারকে ধৈর্যধারণ করে আমাদের সাহস জুগিয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাকে বিজয় করার জন্য মুখিয়ে আছে।

সংগঠনের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন বুলু, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, ইসমাইল সিরাজী প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X