কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৭:০৫ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে চান্স পাওয়া দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা তারিক

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল দুই শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক।

সম্প্রতি দুই শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় অর্থসহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই দুই শিক্ষার্থীর একজন মার্কেটিং বিভাগ ও একজন ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়েছেন।

ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক কালবেলাকে বলেন, মেধাবীরা কখনো আটকায় না। যে কোনো বাধা তারা অতিক্রম করতে পারে। দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অধরা হয়ে থাকবে তা হতে পারে না। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছিল এবং আমি যথাযথ যাচাই-বাছাই করে বিষয়টির সত্যতা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর ভর্তিতে অর্থসহায়তা করেছি। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সব সময় শুভকামনা।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাতে বেশ কিছু শিক্ষার্থীবান্ধব কাজ করেছি। পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের অংশ হিসেবে দুইবার ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, ময়লা-আবর্জনা ও মশার উপদ্রব কমাতে ডাস্টবিন ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করেছি। এ ছাড়া সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ, ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা সরবরাহ এবং ক্যাম্পাসের যানজট ও দূর্ঘটনা প্রশমনে জেব্রা ক্রসিং অঙ্কন, দুর্ঘটনা নিরোধক ট্রাফিক কোণ ও সচেতনতামূলক প্লাকার্ড স্থাপন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১০

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১১

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১২

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৩

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৪

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৫

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৬

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৭

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৮

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৯

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

২০
X