কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৩:২৮ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরোনো ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার উপযোগিতা নিয়ে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, এই ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি ও অস্থিতিশীল সরকারের সৃষ্টি করতে পারে কি না, তা গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন।

মঙ্গলবার (১ জুলাই) বিএনপি আয়োজিত ‘গণঅভ‍্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিবেচনায় উত্তম প্রস্তাব দিয়েছে। তবে তিনি প্রশ্ন রাখেন, এসব প্রস্তাব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতটা প্রযোজ্য।

তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে জনগণের ঐক্য অপরিহার্য। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের পথ সুগম হতে পারে। নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেতে পারে।

তারেক রহমান আরও বলেন, সংস্কার ইস্যুতে দলগুলোর অতিরিক্ত ব্যস্ততা অন্তর্বর্তী সরকারের মনোযোগ বিভ্রান্ত করতে পারে, যা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে সোচ্চার। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে প্রচলিত সংসদীয় নির্বাচন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে।

তারেক রহমান বলেন, একটি দেশের জন্য ৫৪ বছর কম সময় নয়। এই সময়ে মানুষের ত্যাগ আমরা ভুলে যেতে চাই না; বরং যারা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করি তাদের অঙ্গীকার হলো—নিরাপদ কর্মপরিবেশ ও সুশৃঙ্খল রাজনীতি, ওয়াদা পূরণের রাজনীতি। এ সময় ভবিষ্যতে আধুনিক বিশ্বের সঙ্গে সমন্বয় রেখে দেশ গঠনের কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা স্মরণ করিয়ে তিনি বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা জাতীয় সরকার গঠন করে কাজ করব। জাতীয় স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ঐক্যে সব দলের এক হওয়া জরুরি নয়। তাঁবেদার অপশক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে জাতীয় ঐক্য অটুট রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X