কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের 

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

চব্বিশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ আহ্বান জানান দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, চব্বিশ সালের জুলাইয়ে ছাত্র-জনতার মহাকাব্যিক গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট হাসিনার গণহত্যায় শিশু-কিশোরসহ সহস্রাধিক শহীদ হন। আহতের সংখ্যা হাজার হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন অসংখ্য কিশোর ও তরুণ। আলেম-ওলামার সাহসী অবদান ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিপুল আত্মত্যাগও স্মরণীয়। সেই ঐতিহাসিক রক্তাক্ত জুলাই বছর ঘুরে আবার স্মৃতি হিসেবে ফিরে এসেছে। জুলাই গণঅভ্যুত্থানের সেই সাহসী বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান করছি।

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল গণহত্যাকারী হাসিনার পতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের জন্য; ভারতীয় আধিপত্যবাদের রাহুমুক্ত হয়ে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য; বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য। আজকে জুলাইয়ের শহীদ ও আহতদের নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব যারা নিয়েছেন, তারা ব্যর্থ হলে ছাত্র-জনতার কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

তারা বলেন, ভারতের দালাল, ইসলামবিদ্বেষী বাম ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থিরা প্রতিবিপ্লবের ষড়যন্ত্র এখনো করে যাচ্ছে। দেশের অভ্যন্তরে ও বাইরে বাংলাদেশের শত্রুরা শুধু সুযোগ খুঁজছে। তাদের ঠেকিয়ে দিতে জুলাইয়ের সেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে হবে। আর যারা ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করে শত্রুর সঙ্গে হাত মেলাবে, তাদের অস্তিত্ব এই বাংলার মাটি থেকে মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা এখনো সতর্করূপে জেগে আছে। দেশের স্বার্থে আবারও এক হয়ে রাজপথে নামতে দ্বিধা করবে না।

কালবেলা/এমএ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১০

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১১

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১২

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৩

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৪

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৬

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৭

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৮

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৯

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

২০
X