কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আলজেরিয়ার স্বাধীনতা দিবসে জামায়াতের অংশগ্রহণ

শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূতের নিকট হস্তান্তরকালে মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূতের নিকট হস্তান্তরকালে মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

আলজেরিয়ার ৬৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (০৫ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার গুলশানের হোটেল দ্য রয়াল প্যারাডাইসে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি।

এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলজেরিয়ার ৬৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবউনের বরাবরে লিখিত একটি শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১০

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১১

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১২

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৪

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৬

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৭

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৮

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৯

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

২০
X