কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে হবে: হালিম

সভায় বক্তব্যকালে মাওলানা আব্দুল হালিম। ছবি : কালবেলা
সভায় বক্তব্যকালে মাওলানা আব্দুল হালিম। ছবি : কালবেলা

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।

সোমবার (০৭ জুলাই) সন্ধ্যায় ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ঢাকা অঞ্চল দক্ষিণের উদ্যোগে জেলা-মহানগরী কর্মপরিষদ সদস্য এবং উপজেলা-থানা আমির ও সেক্রেটারিদের নিয়ে এক সভায় তিনি এ আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন।

আব্দুল হালিম বলেন, সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন করতে হবে। সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার কার্যক্রম, গণসংযোগ, জেলা থেকে তৃণমূল পর্যন্ত জনশক্তি ও সাধারণ মানুষকে সংগঠিত করে সামনের দিনগুলোতে সদা তৎপর থাকার উপর গুরুত্বারোপ করেন। ফ্যাসিস্টদের বিদায়ের পর এটিএম আজহারুল ইসলামের মুক্তিলাভ এবং নানা ষড়যন্ত্র ও চক্রান্ত ডিঙ্গিয়ে ১২ বছর পর দলীয় প্রতীক দাঁড়িপাল্লাসহ দলের নিবন্ধন ফিরে পাওয়ায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।

তিনি আরও বলেন, বিগত ১৮ বছরে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা, জামায়াত ও ছাত্রশিবির শতশত নেতাকর্মীদের গুম, খুনসহ নানা নির্যাতন চালিয়ে জামায়াতের আদর্শিক আন্দোলনকে থামানো যায়নি। ভবিষ্যতেও থামানো যাবে না, ইনশাআল্লাহ।

আব্দুল হালিম বলেন, জামায়াত সকল জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে দেশে ন্যায় ও ইনসাফ কায়েমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে চায়। জনগণকে সঙ্গে নিয়েই আমরা জনগণের পাওনা ফিরিয়ে দেব। এ লক্ষ্য অর্জনে জামায়াত নেতাকর্মীদের জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর রহমতে জাতীয় সমাবেশে অবিস্মরণীয় উপস্থিতির মাধ্যমে প্রমাণিত হবে, জামায়াত জনগণের দল। জামায়াত আগামী দিনে দেশ ও সমাজ পরিচালনা করবে, ইনশাআল্লাহ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার, ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন, মুন্সিগঞ্জ জেলা আমির মাওলানা রুহুল কুদ্দুস, নরসিংদী জেলা আমির মাওলানা মোসলেহ উদ্দিনসহ সংশ্লিষ্ট মহানগরী ও জেলা সমূহের কর্মপরিষদ সদস্যসহ থানা আমির ও সেক্রেটারিবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X