কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন পেছানোর পাঁয়তারাকারীরা দেশের ভালো চায় না : নীরব

বক্তব্যকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত
বক্তব্যকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, যারা নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে, তারা দেশের ভালো চায় না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। ভেঙে পড়া দেশটাকে নতুন করে সাজাতে হবে।

সোমবার (০৭ জুলাই) দিনব্যাপী ঢাকা-১২ আসনের শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও কলোনি বাজার, সাতরাস্তা ট্রাকস্ট্যান্ড ও হাতিরঝিল এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এত মানুষ জীবন দিল, অজস্র মানুষ পঙ্গু হলো- সেই গণতন্ত্র আজও অধরা রয়ে গেল। যতদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমরা ভোটাধিকারের জন্য সংগ্রাম অব্যাহত রাখব।

তিনি বলেন, আজকে দেখতে হবে কারা ভোটের আগে বিভিন্ন শর্ত দিচ্ছেন, কারা নির্বাচন পেছানোর অপচেষ্টা করছেন? যে গুটিকয়েক দল এটা করছে, তারা জানে- রাষ্ট্রক্ষমতায় জনগণ তাদের আনবে না। আজকে অনেকেই বড়গলায় কথা বলছেন, অথচ নিজ এলাকায় তাদের কোনো অবস্থান নেই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X