রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০১:১১ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

চাঁদার টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অতঃপর...

পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত
পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত

মিরপুরে আওয়ামী লীগ নেতার পরিবারের ওপর হামলা চালিয়ে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে ছাত্রদলসহ চার নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ ও র‍্যাবের যৌথ দল।

ভুক্তভোগী জাহানারা ইসলাম (৫০) মিরপুর মডেল থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তিনি ও তার স্বামী সিরাজুল ইসলাম রনি রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুর এলাকার প্রতীক ভিলায় বসবাস করেন।

রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাবিদ আহমেদ আনোয়ার (৩৫), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মিন্টু (৩৫), মো. রতন মিয়া (৩৪), মো. ইসমাইল হোসেন (২৪) এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন তার বাসায় গিয়ে কলিংবেল বাজায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসামিরা বাসায় ঢুকে জাহানারা ইসলাম ও তার স্বামীকে জিম্মি করে।

তারা হুমকি দিয়ে বলেন, ‘তুই আওয়ামী লীগ করিস, ফ্যাসিস্ট সরকারের লোক, তোকে পুলিশ দিয়ে ধরাইয়া দিব।’ এরপর প্রাণনাশের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

প্রথমে ভয়ে বাসায় রাখা ২০ হাজার টাকা তুলে দেন ভুক্তভোগীরা। এরপর চতুর্থ তলার এক প্রতিবেশীর কাছ থেকে ৩ লাখ টাকা ধার নিয়ে আসামিদের দেন। তাতেও সন্তুষ্ট না হয়ে আরও টাকা দাবি করে সন্ত্রাসীরা।

পরে জাহানারা ইসলাম ও তার স্বামী বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা এবং ছেলেমেয়ের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে আসামিদের বিভিন্ন বিকাশ নাম্বারে পাঠান। এভাবে মোট ৫ লাখ টাকা আদায় করে রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত বাসায় অবস্থান করে ভয়ভীতি দেখায়।

এরপর বাসা থেকে বের হওয়ার সময় মিরপুর মডেল থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে। তাদের হেফাজত থেকে ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন কালবেলাকে বলেন, ‘আমরা আসামিদের চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছি। আসামি যে দলেরই হোক, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’

এদিকে ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল থেকে মঙ্গলবার (৮ জুলাই ) প্রেস বিজ্ঞপ্তি জারি করে অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মিন্টু এবং যুগ্ম আহ্বায়ক তাবিদ আহমেদ আনোয়ারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

এই নির্দেশনা দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X