কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভেদাভেদ ভুলে গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন : নীরব

গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপি। ছবি : কালবেলা
গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিএনপি। ছবি : কালবেলা

দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

রোববার (১৩ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত রুখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

নীরব অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করে দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী যতই চেষ্টা করুক, সফল হবে না। জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়। অচিরেই তিনি দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে।

এ সময় তিনি সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এতে সভাপতিত্ব করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ। আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আলি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুবদল সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদল সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল, যুবদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম, যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আবুল মনছুর খান দীপক, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সভাপতি মো. সোলায়মান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি কাজি ইলিয়াস, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম প্রমুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X