কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচাল করতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে : দুদু

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ যেন না হয়, নির্বাচন যেন না হয়, তার জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

তিনি বলেন, শুধু তাই নয়, চাঁদপুরে মসজিদে ইমামের ওপর হামলা, খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা সবই নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্যই ঘটানো হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এক সভায় দুদু এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, মিটফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা জানাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

তিনি বলেন, যে ছেলেটি নিহত হয়েছে, সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যাতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ না হয়। নির্বাচন যেন না হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছেন- বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই। যারা নির্বাচন পেছাতে চায়, তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে না।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে। বাংলাদেশে স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি যদি না হয়, তাহলে যারা বাধা দেবে তাদের নাম ইতিহাসে লেখা থাকতে হবে স্বৈরাচারের দোসর বলে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, স্লোগান দিচ্ছেন তাদের বলব, বুঝে- শুনে কথা বলবেন। এ দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে আহ্বান জানাই।

সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এতে সভাপতিত্ব করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X