শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, দেশের মানুষ গত ১৫ বছর ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন ভোট দিতে চায়, নাগরিক অধিকার ফিরে পেতে চায়। সুতরাং নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এ দেশের জনগণ মেনে নেবে না।

সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া স্কুল মাঠে থানা বিএনপির আয়োজনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামান বলেন, পতিত আওয়ামী স্বৈরাচার সরকার জানত, সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ তাদের ভোট দেবে না। তাই ১৫ বছর তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছে। কিন্তু দেশের মানুষ জানে, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কিছু ইসলামি দল, কিছু নতুন দল এবং প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা সেই নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে। কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারী দেশের জনগণের ক্ষতি করতে পারবে না, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসব।

তিনি আরও বলেন, বিএনপি কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দেবে না। যারা এসব করে, তাদের বিএনপিতে কোনো জায়গা নেই। বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী দোসরদেরও ঠাঁই নেই।

তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ, তহিরুল ইসলাম তুহিন, মুহাম্মদ আফাজ উদ্দিন, সদস্য মোতালেব হোসেন রতন প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X