কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৯:৫৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জকে ‘আবু সাঈদগঞ্জ’ বানাতে হবে : জাগপা

জাগপার বিক্ষোভ মিছিল। ছবি : কোলাজ
জাগপার বিক্ষোভ মিছিল। ছবি : কোলাজ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘দিল্লির আশ্বাসে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি এখনো আস্ফালন করে। পুলিশ হত্যার বিচারের কথা বলে নিজেরাই পুলিশের ওপর হামলা করে। এই দেশ এখন শেখ হাসিনার নয়, এই দেশ এখন মুগ্ধ, ওয়াসিম, আবু সাঈদের। দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে ‘আবু সাঈদগঞ্জ’ বানাতে হবে।”

বুধবার (১৬ জুলাই) রংপুর পায়রা চত্বরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ১৬তম দিনে এ গণসংযোগ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে জাগপা নেতারা প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

রাশেদ প্রধান বলেন, ‘আওয়ামী লীগের লোকজন গোপালগঞ্জে দফায় দফায় পুলিশ, ইউএনও, এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করে আবারও প্রমাণ করেছে, আওয়ামী লীগের অপরাজনীতি ছিল দেশের মানুষের বিরুদ্ধে। শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ গ্রহণ করতে হবে। খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং ভারতের আধিপত্যবাদ রুখে দেওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে।’

পথসভায় জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, শামীম আকতার পাইলট, ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক ইমরুল কায়েস রুপম, রংপুর জেলার সমন্বয়ক সালাহউদ্দিন আহমেদ লিটন, গাইবান্ধা জেলার সভাপতি জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলার সভাপতি মো. জামাল উদ্দিন, নীলফামারী জেলার সাংগঠনিক সম্পাদক শাহাবুর রহমান সাবু প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১০

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১১

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৩

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

১৪

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৬

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১৭

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৮

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৯

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X