কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির জন্যই নকল ঔষধ স্প্রে করছে কর্তৃপক্ষ : জি এম কাদের

গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত

ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না মন্তব্য করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ।

তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারও যেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, সবাই যেন তামাশা দেখছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গতকাল (রোববার) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরও বেশি। সরকারি হিসাবে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বাসাবাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছে তার কোনো হিসাব নেই। সরকারি হিসাবে গতকালও ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতালে জায়গা পাচ্ছে না ডেঙ্গু আক্রান্ত রোগীরা। আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেন কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, রাজধানীর দুই সিটি কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে সাধারণ মানুষকে হতাশ করেছে। মশা নিধনে যে ওষুধ স্প্রে করছে, তাতে সাধারণ মানুষের বিশ্বাস নেই। সাধারণ মানুষ মনে করে, দুর্নীতির জন্যই নকল ওষুধ স্প্রে করছে কর্তৃপক্ষ। দেশের মানুষ জানতে চায়, ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে। আর, মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোনো দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতেও দাবি জানিয়েছেন জাপা চেয়ারম্যান।

এদিকে বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর মরতুজা আবেদিন এর ওপর শ্রমিক লীগ নেতার সন্ত্রাসী হামলা ও লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেওয়ার অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি। এক প্রতিবাদ লিপিতে সন্ত্রাসী হামলায় নেতৃত্ব দেওয়া বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে আইনের মুখোমুখি করতে দাবিও জানিয়েছেন তিনি।

চুন্নু বলেন, গতকাল (রোববার) মরতুজা আবেদীন ব্যক্তিগত কাজে বরিশাল সহকারী কমিশনার (ভূমি) অফিসে যান। এ সময় রইজ আহমেদ মান্না তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মরতুজা আবেদীনের ওপর সন্ত্রাসী হামলা চালায়। তারা পিস্তল ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করে। পুলিশের হস্তক্ষেপে মরতুজা আবেদীন জীবনে বেঁচে যান।

প্রতিবাদ লিপিতে চুন্নু আরও বলেন, মরতুজা আবেদীনের ওপর শ্রমিক লীগের সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না। শ্রমিক লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে দলবলসহ বরিশাল মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১১

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১২

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৩

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৪

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৫

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৬

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৭

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

২০
X