রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার লুটপাটের চিত্র শিল্পকারখানা ধ্বংসের প্রতিচ্ছবি : শ্রমিক জাগপা

শ্রমিক জাগপার বিক্ষোভ। ছবি : কালবেলা
শ্রমিক জাগপার বিক্ষোভ। ছবি : কালবেলা

শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের বিগত ১৫ বছর ধরে ভারতকে খুশি রাখার মূল এজেন্ডা ছিল বাংলাদেশের শিল্পখাতকে পর্যায়ক্রমে ধ্বংস করা।

তিনি বলেন, শেখ হাসিনার লুটপাটের চিত্র হচ্ছে শিল্পকারখানা ধ্বংসের বর্তমান প্রতিচ্ছবি। শেখ হাসিনার আমলে কলকারখানার ধ্বংসযজ্ঞ থেকে এখনো বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। এখনো পতিত স্বৈরাচার হাসিনার দোসররা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার (২ আগস্ট) সকালে শ্রমিক জাগপার উদ্যোগে রাজধানীর বিজয়নগর ও পল্টন এলাকায় বিক্ষোভ মিছিলপূর্ব বক্তব্যে আসাদুজ্জামান বাবুল এসব কথা বলেন।

শ্রমিক জাগপার এই সভাপতি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল ভারতীয় ভাতাপ্রাপ্ত আমলারা। কখনো গার্মেন্টস কারখানায় আগুন দিয়ে শিল্প ধ্বংস করেছে, আবার কখনো শ্রমিকদের আগুন দিয়ে পুড়ে কয়লা বানিয়েছে। যে ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল পোশাক উৎপাদনে বাংলাদেশকে বিশ্বের কাছে অনিরাপদ রাষ্ট্র বানানো।

তিনি আরও বলেন, বিগত পনের বছর ধরে যেসব শ্রমিক হত্যা হয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত শ্রমিক-জনতা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। একই সাথে পঙ্গুত্ববরণ করা সকল শ্রমিককে পুনর্বাসন করতে হবে। আন্দোলনের নামে পরিবহনখাতে উসকানি দিয়ে শ্রমিদের আন্দোলনে নামানোর গভীর ষড়যন্ত্র বন্ধ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, প্রোগ্রাম ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, শ্রমিক নেতা কামরুল ইসলাম, রুবেল মিয়া, মাহবুব আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X