কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২:৫২ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

শুল্ক হ্রাস করায় যুক্তরাষ্ট্রকে চরমোনাই পীরের ধন্যবাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ওপরে আরোপিত শুল্কহার হ্রাস করায় মার্কিন নীতিনির্ধারক ও রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার (২ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসে প্রেরিত এক চিঠিতে তিনি এই আহ্বান জানান।

চরমোনাই পীরের নির্দেশনায় দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ ঢাকায় মার্কিন দূতাবাসের অন্তর্বর্তীকালীন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে’ লেখা এক চিঠিতে বলেন, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ লাখ লাখ বাংলাদেশি কর্মী, বিশেষ করে পোশাক ও বস্ত্র খাতের নারীদের উপকৃত করবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই সুচিন্তিত সিদ্ধান্তটি বিশ্ব অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে, যখন অনিশ্চয়তা, সরবরাহ শৃঙ্খল ব্যাঘাত এবং মহামারি-পরবর্তী পুনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। যে সময় বাংলাদেশ একটি দীর্ঘায়িত স্বৈরশাসনের কবল থেকে মুক্ত হয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, ভঙ্গুর অর্থনীতি উদ্ধারে কাজ করছে।

চিঠিতে বলা হয়, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাণিজ্য বাধা দূর করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে, দেশের নিম্ন আয়ের নাগরিকদের জীবিকা নির্বাহে সহায়তা করেছে এবং বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রেখেছে।

চিঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও শুল্ক হ্রাস এবং তৈরি পোশাক, বস্ত্র, কৃষি পণ্য এবং হালাল-প্রত্যয়িত পণ্যসহ বাংলাদেশি পণ্যের জন্য বৃহত্তর বাজার সুবিধা বিবেচনা করার আহ্বান জানিয়েছে। ইসলামী আন্দোলন জোর দিয়ে বলেছে যে, এ ধরনের পদক্ষেপ বিনিয়োগকে উৎসাহিত করবে, সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে, পারস্পরিকভাবে উপকারী দীর্ঘমেয়াদি সহযোগিতা বৃদ্ধি করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং আশা প্রকাশ করছে যে, এই ইতিবাচক ধারা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X