কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। এ সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা।

রোববার (৩ আগস্ট) সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আজকের এই ঐতিহাসিক সমাবেশে সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আসতে শুরু করেছে। শাহবাগ জাতীয়তাবাদী ছাত্রদলের জনসমুদ্রে পরিণত হবে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও বড় বহর নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি মেজবাহর নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী সকালেই শাহবাগে আসেন।

রাফসান জানি মেজবাহ বলেন, আমরা ভোরেই চলে এসেছি শাহবাগে। এখন নেতাকর্মীদের নাশতার বিরতি চলছে।

ছাত্রদলের নেতাদের দাবি, এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের লড়াইয়ের একটি প্রতীক। শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরতেই আজকের এই আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X